হারিকেন হেসে কয়
‘মোমবাতি শোন,
বেশি ভালোবাসে নাতো
তোকে লোকজন।
তোর আয়ু কম তাই
মায়া নেই কারো,
দরকার পড়ে নাকো
নিরাপত্তারও।'
মোমবাতি শুনে কয়
‘বলতো কে দামি?
জীবনটা বিলিয়ে যে
আলো দিই আমি।
লোকজন খেতে দিলে
কিচ্ছু না খাই,
মনিবের দরকারে
শুধু জ্বলে যাই।
হারিকেন তোর মোটে
নেই আক্কেল,
আলো বটে দিস তুই
পেটে দিলে তেল।’
কথা শুনে হারিকেন
পড়ে চিন্তায়,
বন্দী খাঁচায় তার
কাটে দিন তাই।
দর্শনা ডিএস মাদরাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন