আজব খাবার
কানাইপুরের পাণ্ডু শেখের
সে কী বিশাল পেট,
রোজ সকালে লুচির সাথে
খায় নাড়ু চকলেট।
খাসির মাথার সঙ্গে বেটে
নুন দিয়ে খায় আম,
ভরদুপুরে পোলাও দিয়ে
খায় সে চুইংগাম।
সন্ধ্যারাতে কুলের আচার
সঙ্গে দু’ সের ঘি,
এমন আজব খাওয়ার কথা
কেউ শুনেছো কি?
২৩/৮/১৯৯৭ খ্রি., কৃষ্ণপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন