বাস্তবতা কঠিন বড়
কঠিন বেঁচে থাকা,
বাঁচতে হলে পকেটে চাই
গরম গরম টাকা।
গরম টাকা কোথায় পাবি
থাকে ধনীর ঘরে,
ওই ধনীদের গাড়ি তোদের
অঙ্গহানি করে।
মানুষ মেরে তেলের গাড়ি
দৈত্য হয়ে চলে,
বিচার চেলে ওরাই তোদের
ফ্যালে জাঁতাকলে।
বসে থাকার নেইরে সময়
এবার দু’ চোখ ম্যাল,
হাতের লাঠি ছুড়ে ওদের
দালান ভেঙে ফ্যাল।
০১/৯/১৯৯৭ খ্রি. কৃষ্ণপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন