বুধবার, ২৭ এপ্রিল, ২০১১

বর্ষা

কুঁচকুচে কালো মেঘ
এলো নিয়ে বিষটি,
টুপটাপ রিমিঝিমি
আহা কী যে মিষ্টি

ঢেকে গেলো সুয্যিটা
মেঘেদের আড়ালে,
মেঘ যেন কাছে আসে
দুই হাত বাড়ালে

নৌকোরা ছই তুলে
দূর দেশে যাচ্ছে,
বিলভরা কৈ মাছ
লেজ তুলে নাচ্ছে

আকাশের কালো মেঘ
হচ্ছে না ফর্সা,
ঠিক বুঝি এসে গেছে
পুরোপুরি বর্ষা
০২/৯/১৯৯৭ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন