শনিবার, ১৪ মে, ২০১১

সুমির ঘুম

দুষ্টু সুমির ঘুম ভাঙে না ঘুম

কেমন করে চাঁদটা দেবে চুম?


একটুখানি যেই না হবে রাত

অমনি সুমি ঠিক বিছানায় কাত


দুষ্টুমিতে নেই তুলনা তার

বললে কিছু মুখটা করে ভার


গাল ফুলিয়ে রাগ করে সে রোজ

ধুম পড়ে যায় এদিক ওদিক খোঁজ


সারাটাদিন যত্তো কাজের ধুম

সন্ধে হলেই ঘুম-

কেমন করে চাঁদ দেবে তার

দুগাল ভরে চুম?

১৯৮৮ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন