শনিবার, ১৪ মে, ২০১১

সাঁতার

গাঁয়ের বাবুর স্বপ্ন ছিলো

জিতবো আমি সাঁতারে,

রাখবো বাজি বিশ্বব্যাপী

ইরান জাপান কাতারে


পুরস্কার ও মেডেল পাবো

নাম ছড়াবো সুনামে,

বিগসাঁতারু এবং বাবু

চিনবে আমায় দুনামে


সাঁতার মানেই শ্রেষ্ঠ ব্যায়াম

রোগ ঢোকে না শরীরে,

তাইতো দ্যাখো নীরোগ দেহ

কেমন করে গড়িরে


এখন অনেক বড় আমি

ভাল্লাগে না কিছুতে,

সাঁতার কাটাই পেশা আমার

ঘুরি জলের পিছুতে


সাঁতার কেটে এনাম পেলাম

তাইতো নাচে মনটা,

সাঁতার কাটার মতো খেলা

আর আছে কও কোনটা?


ছোট্টকালের স্বপ্ন বাবুর

হয়নি মোটে মিথ্যে,

এদেশ ছাড়াও দেশ-বিদেশে

সে পেরেছে জিততে

১৯৮৯ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন