মঙ্গলবার, ৩১ মে, ২০১১

মল পরেছি পায়

মল পরেছি পায়
জরির জামা গায়
এখন আমার হাত ঝুমঝুম
কাঁচের চুড়ি চাই

কাজল দিলাম দুটি চোখে
কপালজোড়া টিপ,
রাঙা ফিতে মাথায় দিলাম
ঠোঁটে লিপস্টিক-
এ ঘর ও ঘর আয়না দেখে
মরি যে লজ্জায়

চোখের কোণায় আঁজি টেনে
দিলাম ভ্রু পেন,
নাকে কানে গয়না দিলাম
গলায় সোনার চেন-
মাজায় পরে কোমর বিছা
হাঁটতে শরম পাই
০১.৮.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন