ফজর পড়ি ভোরে উঠে
মন হয়ে যায় ভালো,
ভাবনা থেকে ঝরে পড়ে
সকল আঁধার কালো।
জোহর পড়ি দুপুর বেলা
পাপ কালিমা ঢাকি,
তওবা করি কাউকে যেন
না দিই কোনো ফাঁকি।
আছর পড়ি বিকেল বেলা
আসে সুখের পালা,
যায় পালিয়ে মন আঙিনার
পাহাড় সমান জ্বালা।
সন্ধে বেলা মাগরিবে যাই
চাই গোনাহের মাফ,
ঝরে পড়ে জীবন থেকে
সকল রকম পাপ।
নতজানু হয়ে শেষে
রাতে পড়ি ইশা,
খোদার মেহেরবানিতে পাই
সরল পথের দিশা।
১৮.৭.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন