কারণ
ঝড়ের সাথে পাল্লা দিয়ে মাতম করি আমি
ইচ্ছে হলেই সব সাগরের তলায় গিয়ে নামি
বিরাট ভূমিকম্পে আমার শক্তি বাড়ে গায়
অটুট থাকি সব ভয়ানক ঝঞ্ঝা ও বন্যায়।
জলোচ্ছ্বাসের থাবা আমায় রুখতে পারে নাযে
পাহাড় টিলা আছড়ে ফেলি সকাল দুপুর সাঁজে
সূর্য থেকেও আমার কাছে আছে অনেক তাপ
আলোর আগে ছুটতে পারি আমি ছোটার বাপ।
ভয় ভাবনার নাম জানে না ভীষণ আমার মন
হার মেনেছে কালবোশেখির দুরন্ত গর্জন
আগ্নেগিরি আমায় দেখে মাথা করে নিচ
হিমালয়ের চূড়া জানায় সাতবেলা কুর্ণিশ।
দৈত্য পালায় ভিমড়ি খেয়ে আমার হাতের চড়ে
আমায় দেখে ভূত পেত্নীর জান থাকে না ধড়ে
সৃষ্টিকুলের সবাই করে ঘাড় নুয়ে সম্মান
কারণ আমি মানুষ জাতি খোদার সেরা দান।
২৮.৯.৯৭ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন