ধনীরা চায় গাড়ি বাড়ি
হাইজাকারে নোট,
কর্তারা চায় পদোন্নতি
নেতারা চায় ভোট।
বেকার যুবক চায় চাকরি
অফিসারে ঘুষ,
সব দলই চায় ভোটেভাটে
জিততে নিরঙ্কুশ।
টেন্ডার চায় ঠিকাদারে
উকিলে চায় কেস,
পুলিশে চায় মামলা-জিডি
চাষিরা সার সেচ।
মেম্বারে চায় প্রকল্প আর
মেলা আয়ের খাত,
আমার শুধু একটা চাওয়া
পেট পুরে ডালভাত।
২৬/০২/৯৮ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন