শনিবার, ৭ মে, ২০১১

একুশ মানে


একুশ মানে প্রভাতফেরির গান
একুশ মানে বাংলা ভাষার মান
একুশ মানে সবুজ পাতার সাজ
একুশ মানে ফাগুন ঋতুরাজ

একুশ মানে সাঁঝ গোলাপের কাঁটা
একুশ মানে খালি পায়ে হাঁটা
একুশ মানে রঙিন ফুলের তোড়া
একুশ মানে বাংলা ভাষার গোড়া

একুশ মানে শোক মিছিলের সারি
একুশ মানে লালন হাসন জারি
একুশ মানে শহীদ মিনার দেখা
একুশ মানে গল্প ছড়া লেখা

একুশ মানে রক্ত ঝরার দিন
একুশ মানে পতাকা উড্ডিন
একুশ মানে বাংলা কথার মালা
একুশ মানে ভাই হারানোর জ্বালা

একুশ মানে ন্যায্য দাবির কথা
একুশ মানে আমার স্বাধীনতা
২৩.০২.৯৮ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন