শনিবার, ৭ মে, ২০১১

ভোটাভুটি

এই সুযোগে দুধ চা এবং
রাঙা চায়ের কাপ,
চড়লো দামে রাতারাতি
বেড়ে কয়েক ধাপ

হাটবাজারে কেমন যেন
পান সিগারেট বিড়ি,
হঠাৎ করেই মাড়িয়ে গেলো
ডবল দামের সিঁড়ি

কী ভয়ানক সুর তুলেছে
কাগজ-কালির রেট,
ভীষণ কদর পাচ্ছে ব্যানার
পাউরুটি চকলেট

আর্টগ্যালারি রমরমা ক্যান
করতে পারিস আঁচ?
চলছে দেশে ভোটাভুটি
বুঝলিনে আলকাচ!
০৫/৩/৯৮ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন