রবিবার, ১৫ মে, ২০১১

সংসদে

সংসদে
নতুন দলে পায় ক্ষমতা
সংসদে বিল পাস হয়,
সাহেব-ধনী মুচকি হাসে
গরিব মরে লাশ হয়

নিঃস্ব লোকের ভিটেবাড়ি
রাতারাতি খাস হয়,
জেলছাড়া পায় ক্যাডার-খুনি
শহরে তার বাস হয়

বিরোধীদের দোষের কথা
হল্লা করে ফাঁস হয়,
দেশের সেরা জাগায় নাকি
ছলচাতুরির চাষ হয়
১৮.১১.৯৬ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন