এমন মানুষ
ভেজাল করার ফন্দি জানে
নকল করার ফিকির,
সকাল বিকেল করে খালি
লোক দেখানো জিকির।
বাটপারিতে ভীষণ পটু
জালিয়াতির জাল,
ভিলেনিতে পাকাপাকি
যায় দেখা আজকাল।
দুর্নীতি সব মাথায় ভরা
গিবদ করার যম,
মিথ্যে বলে কুৎসা রটায়
সবখানে হরদম।
ধোঁকাবাজি করে বেড়ায়
লোক ঠকানোর রাজা,
ছলচাতুরি করে মানুষ
করছে ভাজাভাজা।
কারসাজি আর ভোগিজোগি
করে নতুন ধাঁচে,
এমন মানুষ তোমার আমার
আশেপাশেই আছে।
৩০.৯.৯৭ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন