শনিবার, ১৪ মে, ২০১১

বাংলাদেশ বাংলাদেশ


হাটের দেশ
ঘাটের দেশ
সবুজ শ্যামল মাঠের দেশ
সোনালি আঁশ পাটের দেশ
বাংলাদেশ।

বিলের দেশ
ঝিলের দেশ
মাছরাঙা বক চিলের দেশ
রাই সরিষা তিলের দেশ
বাংলাদেশ।

ছবির দেশ
কবির দেশ
লালন হাসন রবির দেশ
আনন্দ সুখ হোবির দেশ
বাংলাদেশ।

হাসির দেশ
বাঁশির দেশ
মা খালা বোন মাসির দেশ
রাখাল কৃষক চাষির দেশ
বাংলাদেশ।

ধানের দেশ
পানের দেশ
জোয়ার ভাটা বানের দেশ
জারি সারি গানের দেশ
বাংলাদেশ।
১৮.০১.০৯ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন