তা না হলে যাবে নাকো এ জীবন গড়া
সমাজের ভালো লোক যদি চাও হতে
ব্যবহার ভালো কোরো থেকো সৎ পথে।
গুণীজন হতে চেলে গুণী লোক ধরো
ভয় পেলে চলবে না ভালো কাজ করো
প্রতিরোধ-বাধা দাও অন্যায় কাজে
কারো দোষ দিয়ো নাতো মিছে আন্দাজে।
ক্ষোভ-রাগ ভুলে যাও থাকো মিলেমিশে
ভেবে নাও এ জাতির ভালো হবে কিসে
উন্নতি অবদানে আগে হাঁটো বেশ
ছোট-বড় মিলিজুলি গড়ে তোলো দেশ।
১১.৭.২০০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন