আমার ছড়ায় ছড়ায় ছড়ায়
এই দুনিয়া ভাসিয়ে যাবো
দুর্নীতিবাজ ফাঁসিয়ে যাবো
গরিব-দুখি হাসিয়ে যাবো।
আমার ছড়ায় ছড়ায় ছড়ায়
এই দুনিয়া মাতিয়ে যাবো
অসৎ মানুষ দাঁতিয়ে যাবো
আনন্দ সুখ পাতিয়ে যাবো।
আমার ছড়ায় ছড়ায় ছড়ায়
এই দুনিয়া নাড়িয়ে যাবো
সকল খারাপ তাড়িয়ে যাবো
হাসি খুশি বাড়িয়ে যাবো।
আমার ছড়ায় ছড়ায় ছড়ায়
এই দুনিয়া ভরিয়ে যাবো
দুঃখ জ্বালা সরিয়ে যাবো
ভালোবাসা ঝরিয়ে যাবো।
০৪.৯.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন