মঙ্গলবার, ২৪ মে, ২০১১

বিশ্ব সাজাও মনের মতো

এই পৃথিবীর যত ছেলে
সামনে চলো আঁধার ঠেলে
বিশ্বটাকে গড়ে তোলো
শ্রমের পানি পায়ে ফেলে

এই দুনিয়ার যত মেয়ে
সবাই চলো সামনে ধেয়ে
বিশ্ব গড়ো শক্ত হাতে-
পরিশ্রমের বৈঠা বেয়ে

বিশ্বে ছেলে-মেয়ে যত
কাজ করে যাও অবিরত
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে-
বিশ্বসাজাও মনের মতো
১৩.৯.০৮ খ্রি. বনানীবাড়ি, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন