ধুত্তুরি ছাই লেখাপড়া
ভালো লাগে না
আব্বু তুমি মিছামিছি
শাসন কোরো না।
অঙ্ক দেখে মাথা ঘোরে বাংলাতো নয় সোজা,
ইংরাজিটা দেখলে যেন মাথায় চাপে বোঝা
ভূগোল-টুগোল ওসব আমার মাথায় ঢোকে না।
ধর্ম পড়ার মর্মকথা রয় না কিছু মনে
ছড়া পড়া ভাল্লাগে না বসে ঘরের কোণে
ইতিহাসের পড়া আমার মনে থাকে না।
১০.৮.০৭ বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন