দস্যি ছেলে রিপন-
লেখাপড়া করিসনে তো
তুই করেছিস কী পণ?
এই চলে যাস এদিক ওদিক
মারামারি করতে,
এই চলে যাস বাগানপাড়ায়
ঝিঁঝিপোকা ধরতে।
এই চলে যাস পিচের রোডে
ঠেলাগাড়ি ঠেলতে-
পোয়ালগাদায় হাসুর সাথে
ভরদুপুরে খেলতে।
এই চলে যাস হিজলবনে
ঘুঘুর ছানা খুঁজতে,
ঘাসফড়িঙের পিছে ঘুরিস
পারিনে কি বুঝতে?
এই চলে যাস ভাদুর বাড়ি
করতে চুরি আম,
দিনে দিনে ছড়িয়ে গেলো
তোর যতো বদনাম।
পাগলা মতির সঙ্গে ঘুরিস
সবই শুনি কানে,
দুষ্টুমিতে তুই যে পাকা
পাড়ার সবাই জানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন