শনিবার, ৭ মে, ২০১১

গরম ছড়া


মানিকের চুড়িঅলা
পেট মোটা ভুড়িঅলা

পেটে তোর কী রে বল
কোর্মা না ঘি রে বল

বাড়ি তোর কয় তলা
পাঁচ নাকি ছয় তলা

তোর কটা দাস আছে
জিপ কার বাস আছে

যা-ই থাকে তাই থাক
সোনামল পায় থাক

টা দিন চুপ কর
গাড়ি-বাড়ি খুব কর

ক্ষেপে গেলে জনগণ
রাখবে না কোনো ধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন