শনিবার, ৭ মে, ২০১১

ভোট পেরুলে

সকাল-বিকেল হল্লা করে
হচ্ছে ভোটের প্যারেড;
যোগ দিচ্ছে খোকা-খুকু
ম্যারেড ও আনম্যারেড
ভোট দিয়ো ভাই ভোট দিয়ো মা
একই কথার প্যারেড

করমর্দন আর মোলাকাত
আত্মীয়তা ঘনিষ্ঠ;
ভোট পেরুলে কদিন পরে
আমরা হবো অনিষ্ঠ-
কিংবা হবো চাষাভুষো
মূর্খ নাদান কনিষ্ঠ

ভোটের সময় হঠাৎ এসে
বুকটা বুকে ঠেকানতো;
উন্নয়নে ভরিয়ে দেবো
এই কথা দেন একান্ত-
সারাজীবন কী করেছেন
একটুখানি দেখানতো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন