শনিবার, ৭ মে, ২০১১

বিজয়ের ছড়া

বিজয় সে কি আচম্বিতে
কোন্ ছেলেরা আনলো জিতে
স্বপ্ন মুখর দিন, 
লক্ষ শহীদ ভাই রেখেছে
পতাকা উড্ডিন

খান সেনাদের অত্যাচারে
ভিটেমাটি ঘরও ছাড়ে
কতো বাবার কন্যে, 
কতো দামাল জীবন দিলো
এই বিজয়ের জন্যে

আবার কীসের ভয়;
বিজয়টাকে রাখতে যদি
জীবন দিতেও হয়-
দিব্যি হেসে খেলে জীবন
দেবো গো নিশ্চয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন