জনগেণের ভোটটা নিয়ে
সাংসদে হন পরিণত,
আমরা ওনার হুংকারে তাই
ঘাড়টা এখন করি নত।
উনি থাকেন রাজভবনে
ওনার সাথে সরকারও,
তেল চুপচুপ তেলোমাথা
উনি কি আর পর কারো?
দেশের রাজা-গজার মাঝে
ওঠেন বসেন উনিও,
সমস্যা ও আপদ-ফাঁড়ায়
একটা ওনার ফু নিয়ো।
তাতেই হবে কাম,
মস্ত ওনার নাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন