শনিবার, ৭ মে, ২০১১

পথের ধারের ভোলা


পথেঘাটে হাটে হাটে হাত পেতে খায় ভোলা
দ্বারে দ্বারে হাটবাজারে কান্ধে নিয়ে ঝোলা
বেড়ায় ঘুরে অনেক দূরে একলা একা চলে
কী কারণে আপন মনে দু'চোখ ভাসায় জলে

পাগলপারা বাপ-মা হারা স্টেশনে থাকে
বসে বসে মাথা চষে স্বপ্ন মেলা আঁকে
কিন্তু কেন স্বপ্ন যেন অকালে যায় ঝরে
কোথায় যাবে কিইবা খাবে পায় না কিছু ধরে

ঠিকঠিকানা নেইতো জানা কোথায় পাবে সুখ
হাহুতাশে কান্না আসে বুক করে ধুকপুক
২৩/৮/০৯  খ্রি.
বনানীবাড়ি, কোটপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন