ছিঁচকাঁদুনে দাদু মশাই
সদায় কাঁদেন নাকে,
কাঁদার চোটে ঘাম জমে যায়
তেলতেলে তার টাকে।
কথায় কথায় কাঁদেন তিনি
কাঁদেন দু’ চোখ বুজে,
গুঁমরে কাঁদেন একা একা
হাঁটুয় মাথা গুঁজে।
শুয়ে কাঁদেন বসে কাঁদেন
কাঁদেন ঘুমের ঘোরে,
রাতদুপুরে কেঁদে ওঠেন
বিকট রকম জোরে।
কী কারণে কাঁদেন তিনি
কেউ বোঝে না তা,
অকারণে কেঁদে কেঁদে
মাথায় তোলেন গাঁ।
২৩.১০.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন