রবিবার, ২৯ মে, ২০১১

একটা ছিল বোন

মা’র আদুরে আমরা ছ’ ভাই
একটা ছিল বোন,
অচিন দেশে হারালো সে
ছিঁড়ে হৃদয়কোণ!

একেক করে বছর গুনি
কষ্ট বুকে জাগে,
সেই কবে সে ঘর ছেড়েছে
তেইশ বছর আগে

স্মৃতির পটে তার ছবিটা
আজও আছে ঝুলে,
সেই ছবিটা সারাজীবন
রাখবো বুকে তুলে

ছ’ ভাই করি কান্নাকাটি
ব্যথায় ভরা বুক,
বোন হারালো, হারিয়ে গেছে
গোটা বাড়ির সুখ
১৮.৯.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন