রবিবার, ২৯ মে, ২০১১

মুন্নি তোমার

মুন্নি তোমার বিশাল চোখের
খুব গভীরে থাকতে চাই,
আর মায়াময় মুখের ছবি
সারাজীবন আঁকতে চাই

আমার মনের জ্বালার কথা
তোমার কাছে বলতে চাই,
সারাজীবন তোমার পাশে
আপন হয়ে চলতে চাই

তোমার হাসির মিহি কণা
সারাদেহে মাখতে চাই,
তোমার হাতের ছোঁয়া দিয়ে
সকল জ্বালা ঢাকতে চাই
৩১.৫.০৪ খ্রি. ঝিনা, বাঘা, রাজশাহী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন