সনকা-অরুন মানুষ দুজন পদ্মা পারের বটে,
অনেক বছর আগে ওদের স্বপ্নে আলাপ ঘটে।
সেই থেকে হয় খোঁজাখুঁজি হলো সেদিন দেখা
ওরা দুজন এখনতো আর নয়কো একা একা।
অরুন যদি সূর্য ঘরের সনকা ঘরের চাঁদ,
ওরা দুজন বাবা-মায়ের সুখের আশীর্বাদ।
সনকা ছিলো মায়ের হাসি বুবুর কপালটিপ,
অরুন সেতো একটা বাড়ির আলোয় ভরা দীপ।
সনকা ভারি মিষ্টি মেয়ে ঘরের লক্ষ্মী বধূ,
চোখের তারায় মায়া ভরা উপচে পড়ে মধু।
তাইতো অরুন পাগলপারা এই ফাগুনের দিনে,
জগতজোড়া ভালোবাসা সব নিয়েছে কিনে।
অরুন কুমার ভাবের মানুষ সনকা রানীর চোখে,
তাইতো অনেক বছর পরে মন দিয়েছে ওকে।
আমার চোখে সনকা-অরুন দুইটি প্রজাপতি,
সারাজীবন ঘরে যেন ছড়ায় ওরা জ্যোতি।
হাজার বছর বেঁচে থাকুক ওরা একই সাথে,
খুশির জগৎ সারাবেলা থাকুক ওদের হাতে।
ওরা অনেক বড় হবে এইতো আমার দোয়া,
এ সংসারে তোমরা দিলে শান্তি-সুখের ছোঁয়া।
১৭.৩.০১ খ্রি. কৃষ্ণপুর, নিজবাড়ি।
(খুদিয়াখালীর বাল্যবন্ধু অরুন কুমার দেবনাথের বিয়ে উপলক্ষে লিখে উপহার দিই)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন