ভাগ্য যদি মন্দ হয়
নিজের ঘরে দ্বন্দ্ব হয়
দু'চোখ থেকেও অন্ধ হয়
সব দরোজা বন্ধ হয়।
কপাল যদি পোড়া হয়
ভালো দু’পাও খোঁড়া হয়
দুখের সাথে জোড়া হয়
জীবনটা বিষফোঁড়া হয়।
বরাত যদি নষ্ট হয়
কান্নাটা স্পষ্ট হয়
আগে গিয়েও ষষ্ঠ হয়
সারাজীবন কষ্ট হয়।
নসিব যদি ভাঙা হয়
জীবন পুড়ে রাঙা হয়
দুঃখ জ্বালা চাঙা হয়
কোথাও কি আর ডাঙা হয়?
০৭.৯.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন