বরিশালের চান্দুপাড়ার
আবুল খায়ের পাঠান
খানকাঘরে একলা বসে
সারাটাদিন কাটান।
বাবার দেয়া জায়গাজমি
তিন শ বিঘা মাঠান
সেই জমিতে একনাগাড়ে
একশটা জন খাটান।
তার ভুঁয়ে কেউ হাঁটলে লাঠি
তুলে মাথা ফাটান,
মামলা করে উকিল দিয়ে
নথি-কাগজ ঘাটান।
মাসের শেষে নাপিত ডেকে
চুল দাড়ি গোঁফ ছাটান,
নিজের মাথায় গুড় লাগিয়ে
ছাগল দিয়ে চাটান।
পিঠে চড়ে চাবুক মেরে
পাগলা ঘোড়া হাঁটান,
নিজের ছবি নিজে এঁকে
মেলার মাঠে পাঠান।
২৬/০২/৯৮ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন