শুক্রবার, ৬ মে, ২০১১

শিশু অধিকার


পটলা ঘুমোয় স্টেশনে
গ্যাদা পথে ঘাটে,
বাদাম ভাজা বেচে কালুর
পেটের খিদে কাটে

লালু থাকে গোডাউনে
সাজায় ট্রাকে সার,
ভুলু করে পৌরসভার
নালা পরিষ্কার

পুটু কুড়োয় ছেঁড়া কাগজ
ফজা কুড়োয় চুল,
ভাদু ঘুরোয় মিলের চাকা
মাখে কালি-ঝুল

কাদু কাঁদে পথে পথে
রিকশা চালায় মনা,
ফেলু টানে মিয়াবাড়ির
ময়লা-আবর্জনা

ওদের বয়েস হয়তো হবে
দশ কী বারো মাত্র,
এই সমাজে ওরা খুবই
অবহেলার পাত্র

মানুষ নামে জন্ম নিয়ে
বেঁচে থাকাই সার,
ওদের বেলায় মেলে নাতো
শিশু অধিকার
২৫.০২.১৯৯৮ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন