বোনটি আমার তুলি
মিষ্টি মুখের বুলি,
পড়ায় পাড়ায় মেখে বেড়ায়
রাস্তাঘাটের ধূলি-
টাকডুমাডুম পুতুল বিয়ে
নিজেই সাজে ঢুলি।
বোনটি আমার তুলি
গল্প-ছড়ার ঝুলি,
বায়না পূরণ না হলে তার
বাধায় চুলোচুলি-
সঙ্গে রাখে সারাটাদিন
মাটির পুতুলগুলি।
বোনটি আমার তুলি
খায় না ভাপাপুলি,
হেসেই কুটিকুটি যখন
ছড়ার খাতা খুলি-
মায়াভরা মুখখানা তার
একটুও না ভুলি।
১৯৯০ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন