মঙ্গলবার, ১০ মে, ২০১১

কৃষ্ণপুরের গদাই


কৃষ্ণপুরের গদাই পেটায় নিজেই নিজের ঢোল
সব ব্যাপারে আপন পাতে নেয় মাখিয়ে ঝোল
অকারণে পাড়ায় পাড়ায় বাধিয়ে বেড়ায় গোল
বাছে না সে জাত কূল মান মুচি ম্যাথর কোল

পেট যেন তার হাওদা মোটা কোল বালিশের খোল
রোজ দুপুরে ঢেঁকুর তোলে খেয়ে নসের ঘোল
শাখের করাত, বিষের ফোঁড়ার মতন মুখের বোল
উদর ভরে সন্ধে বেলা চোখ বুজে খায় দোল

পথে পথে কুৎসা রটায় খেয়ে বুনো ওল
হেঁকে বলে লোকের জিনিস নিজের মাথায় তোল
পরের খেয়ে মরণ ভালো যত পারিস ফোল
হাত নাকি তার লম্বা ভীষণ যেমন খুঁটি-পোল
২৮.৭.০৯ বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন