মঙ্গলবার, ১০ মে, ২০১১

করম আলী


করম আলীর মেজাজ গরম ছয় ছখানা ছেলে,
বড় ব্যাটা পকেট মেরে আছে যশোর জেলে
মেজ ব্যাটার করুণ দশা কপালখানা পোড়া,
নিজের বোমা পায়ে লেগে এখন দুপা খোঁড়া

সেজ ছেলে তাগড়া জোয়ান ছিলো ডাকাত দলে,
ভোলা জেলায় মারলো তাকে লোকজনে কৌশলে
ছেলেটা চোরের রাজা চোরের লেবাসধারী
ফুল ছেলেটার নামে হাজার নারী কেলেঙ্কারি

ছোট ছেলে একঘরে তাই এখন সমাজছাড়া,
ছয়টা ছেলে থেকেও করম বড্ড নাড়াখাড়া
১৬.৯.০৪ খ্রি. হাসপাতাল কোয়ার্টার, মেহেরপুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন