হাবুলের বড় চাচা
কাবুলের লোক,
হেরোইন ব্যবসায়
তার ভারি ঝোঁক।
ব্যবসার হেরফের
জানে মাপজোপ,
বরাবরই দেন তিনি
ঝোপ বুঝে কোপ।
সবখানে বেশি বেশি
যোগাযোগ তার,
হয়ে যান রাতারাতি
বড় মালদার।
গাড়ি বাড়ি সবই আছে
কাটা শুধু কান,
কাড়ি কাড়ি টাকা তবু
নেই সম্মান।
০৩.৯.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন