শনিবার, ২৮ মে, ২০১১

কাব্য সোজির গান

সোজি আমার নাকের নোলক কাব্য গলার হার,
ওরা দুজন এই জীবনের স্বপ্ন অহঙ্কার

সোজি আমার মানিক রতন মন উজ্বালা করে,
কাব্য ছড়ায় আলোর জোয়ার ঘুটঘুটে অন্তরে
ছোট্ট ঘরে কাব্য-সোজি দুজন অলঙ্কার

সোজি আমার চাঁদের কোণা আঁধার ঘরে জ্বলে,
কাব্য যেন তারার হাসি সুখের কথা বলে-
আর কী বা চাই হাসি খুশি মধুর এ সংসার

কাব্য সোজি দুজন সেতো উজ্বল আলোর বাতি,
ঘর উজ্বালা করে তারা রাখে দিবস রাতি
শান্তি সুখের দিন এসেছে চাই না কিছু আর
০২.৯.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন