লোক গিজগিজ শহর বাজার
বাড়ির ওপর বাড়ি,
মানুষ যেন পাল্লা দিয়ে
বাড়ছে কাড়ি কাড়ি।
আদালতে হাসপাতালে
নেই মানুষের ঠাঁই,
যানবাহনে দম সরে না
এই বুঝি জান যায়।
বাড়ছে মানুষ বাড়ছে বেকার
আর থাকে না মান,
সবার আগে বাড়াও দেশে
কর্মসংস্থান।
০১.৯.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন