লাল মহাজন এক বছরের
ছ’ মাস থাকেন লন্ডন,
গলা ফেড়ে সকল রকম
যুক্তি করেন খণ্ডন।
খাদ্য ছাড়া অন্য সকল
ব্যবসা করেন বানচাল,
সুযোগ বুঝে প্রতি বছর
মজুদ রাখেন ধান-চাল।
দেশে যখন অভাব বাড়ে
আমদানি হয় টন টন,
চড়া দামে তখন তিনি
খাদ্য করেন বণ্টন।
৩১.৮.০৭ খ্রি. কৃষ্ণপুর, নিজবাড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন