রোজি-সোজি দুই দুটো বোন
কাব্য-সজল ভাই,
একই সাথে খেলতে তারা
ভীষণ মজা পায়।
সারাবেলা হল্লা করে
মাতিয়ে রাখে ঘর,
ওদের হাসি দেয় জুড়িয়ে
বাবা-মা’র অন্তর।
ওরা যেন ফুলবাগানের
সেরা গোলাপ ফুল,
সারাটাদিন উঠোন জুড়ে
খুশিতে মশগুল।
রোজি-সোজি তারার আলো
কাব্য-সজল চাঁদ,
মোল্লাবাড়ির চার ভাই-বোন
খোদার আশীর্বাদ।
৩১.৮.০৭ খ্রি. কৃষ্ণপুর, নিজবাড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন