আমার খোকন কাব্য সোনা
হাসিতে ফিকফিক,
ফোকলা দাঁতে তারার আলো
করে গো ঝিকমিক।
আধো আধো বুলিতে তার
গাল দুটো তুলতুল,
হরেক সুরে গান গায় সে
পাপিয়া বুলবুল।
চাঁদের হাসি কাব্য হাসে
খুশিতে খিল খিল,
কাব্য-চাঁদের দুই হাসিতে
দুনিয়া ঝিলমিল।
৩০.৮.০৭ খ্রি. কৃষ্ণপুর, নিজবাড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন