এক্কেবারেই সত্যি কথা
মিথ্যে নয় এক রত্তি কথা।
সিঙ্গাপুরের একটা আজব
কাকে-
সুযোগ পেলেই ছো মেরে দেয়
টাকওয়ালাদের টাকে;
এই ভয়ে সব টেকো মানুষ
ঘরের ভেতর থাকে।
টাক না পেলে আজব সে কাক
একটা নদীর বাঁকে-
বালুর ওপর আঁচড় দিয়ে
টেকো মানুষ আঁকে;
সেই ছবিতে সারাবেলা
ঠোঁকরাতে সে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন