উদ্ধত ভাব নিয়ে খরগোশ চলতো
দোড়ে কেউ তার সাথে পারবে না বলতো
এই কথা কচ্ছপ শুনে খুব রাগলো
তার মনে পাল্লার জিদ খুবই জাগলো।
একদিন শুরু হলো দুজনের পাল্লা
দেখতে তা ছুটে আসে মুটে মাঝি মাল্লা
কচ্ছপ ধীরে চলে খরগোশ দোড়ে
ঘুম পেলো খরগোশ বটতলা মোড়ে।
বাকি পথ তিন লাফে মনে মনে করলো
এই ভেবে মাঝপথে ঘুমিয়ে সে পড়লো
জেগে দেখে বৈকাল উঠে ফের ছুটলো
আগে গিয়ে কচ্ছপ হাত তালি লুটলো।
কচ্ছপ আলসেমি করেনিকো অল্পও
তাই তার জিত হলো শেষ হলো গল্পও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন