রবিবার, ১৫ মে, ২০১১

প্রশ্ন

ফল খেয়ো না সাহেব খাবেন

উজির নাজির নায়েব খাবেন

কমলা ডালিম পেঁপেও খাবেন

মধ্যিমাঝে ক্ষেপেও যাবেন

আমরা খাবো কী?

সাহেব রা যা পায়ে দলেন

এবং বলেন ছিঃ!


কোর্মা পোলাও খাস্তা খাবেন

ডিম পরোটা নাস্তা খাবেন

মাংস ভোনা খাসির মাথা

মাস পেরুলেও পাবেন ভাতা

আমরা খাবো কী?

কচুর পাতায় আছে নাকি

নিউ ভিটামিন সি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন