রবিবার, ১৫ মে, ২০১১

আজব লোক



দাদা আজব লোক
কামিয়ে মস্তক;
কন নাতিকে গুলতি মেরে
আমার মাথা ঠোক।

টেকো মাথায় ঘোল ঢালেন
মাছ মাংসের ঝোল ঢালেন
মাথায় যখন ঝাল ধরে তার
গোল্লা করেন চোখ।

আবার মাথায় চুন লাগান
চুনের সাথে নুন লাগান
তার ওপরে ঢালেন তিনি
কয়েক বোতল কোক।

নিজেই টাকে গাট্টা মারেন
ঘুষি কিল আটটা মারেন
শেষে করেন হাতকরাতে
মাথা চেরার ঝোঁক।

কা- দেখে এমনতরো
তুমিই কিছু বললে ধরো
তিনি বলেন তোর কী তাতে
আমার যা হয় হোক!
১৯৯০ খ্রি. দর্শনা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন