আমার গাঁয়ে ঝিঝি পোকার গান
রাতদুপুরে জোনাক পাখির মেলা
ফুলের মায়া বুকটাকে দেয় টান
খুশির নেশায় ভোমর করে খেলা।
সন্ধে হলেই লক্ষ তারার হাসি
চাঁদটা দেখে উন্মনা হয় মন
রাখাল বাজায় মধুর সুরে বাঁশি
হাতছানি দেয় শাল-পিয়ালের বন।
বাঁশবাগানে শালিক পাখির ডাক
দোয়েল শ্যামা শিস দিয়ে লেজ নাড়ে
সবুজ ফসল লাগায় মনে তাক
বুনো হাওয়া মনটাকে নেয় কেড়ে।
আমার গাঁয়ের কী অপরূপ ছবি
ছয়টি ঋতু আর বারোটা মাসে
আমাকে ঠিক বানিয়ে তোলে কবি
চোখের তারায় স্বপ্ন মেলা ভাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন