শুক্রবার, ৬ মে, ২০১১

গাছ চুরি

রাস্তার গাছ নিচ্ছে খেয়ে
কোন সে চোরাই পথ,
এসব কথা শুনে কারো
যায় নাকো ইজ্জত

ন্যাংড়া চোরে গাছ কাটে আর
কর্তারা ভাগ পায়,
ওনারা সব পোশাক ছাড়াই
 রোডের ধারে যায়

লিডারে খায় ক্যাডারে খায়
নগদ নগদ টাকা,
দিনে দিনে রাস্তা উজাড়
দুধার ফাঁকা ফাঁকা

ওদের নাকের ডগা দিয়ে
গাছ হয়ে যায় চুরি,
নইলে কি আর চোরবেটাদের
এতোই বাহাদুরি
২৭/০২/৯৮ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন