ঝাঁকে ঝাঁকে পুলিশ নামে
সাথে কামান সেল,
সবার হাতে সবার কাঁধে
এলএমজি-রাইফেল।
ব্যাপার কী রে চমকে ওঠে
গোটা শহরবাসী,
দুদিন ধরে পুলিশ চালায়
সাঁড়াশি তল্লাশি।
দরদরিয়ে ঝরে সবার
টেনশনে গা’র ঘাম,
হয়তো ধরা পড়বে তপন
বিকাশ বা আসলাম।
দুদিন পরে জানা গেলো
যেই হলো রাত ভোর,
পুলিশ গেছে ধরে নিয়ে
একটা কাঁঠাল চোর।
০৪/৩/৯৮ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন