এক্কেবারে রূপকথা নয়
নয়তো আজব ফোঁসতো,
এক দেশে এক মোটা মানুষ
যেই পাহাড়ে বসতো-
তার ওজনে বিরাট পাহাড়
ভাঙতো এবং ধসতো,
দুই চোয়ালে ঝুলতো নাকি
বিশ কুড়ি মণ গোশতো।
রেল লাইনের নাটগুলোকে
পা দিয়ে সে কষতো,
বেঁয়ো হাতের আঙুল দিয়ে
ভাঁগাড় জমি চষতো।
বাবলা গাছের গুঁড়ি দিয়ে
সকালে দাঁত ঘষতো,
কিন্তু বেটা বিল্লি দেখে
ভয়ের চোটে খসতো।
০২.৩.১৯৯৮ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন