আমার সবুজ জন্মভূমি আমার শ্যামল জন্মভূমি,
মায়ের মতো ছায়া দিয়ে আগলে রাখো তুমি।
পাখির গানে গানে আমার প্রাণ জুড়িয়ে যায়
নদী চলার ছন্দ-সুরে বাঁশরি বাজায়
মৌমাছিরা বুনো ফুলে আনমনে খায় চুমি।
শাপলা ফোটে বিলে ঝিলে কতো হাজার গাঁয়
নৌকা বেয়ে জারি সারি গায় মাঝি মাল্লায়
বনে বনে নানা রঙের ফুল ফোটে মৌসুমি।
মাঠে মাঠে ফসল দোলে উতল করা বায়
সাঁজের বেলা রঙিন মেলা জোনাকি বসায়
ধানের ক্ষেতে ঘাসফড়িঙের কেবলই দুষ্টুমি।
১৭.৭.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন